নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২

অনলাইন ডেক্স:
২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

রাজশাহী

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২ নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে

নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সকাল সাড়ে ৮টার দিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে নয়জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।