খুলনায় যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার
খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলিকে রবিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নৈহাটি ইউনিয়নের সিংহের চর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা এবং অনলাইনে প্রচারণায় সম্পৃক্ত ছিলেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।