সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি সভায় সভাপতিত্ব করেন। সহকারী প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সুন্দরগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান লিপু, সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ হোসেন (জিকু)।
এ ছাড়া উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্না আকন্দ, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাব সুন্দরগঞ্জের সভাপতি জাহিদ কামাল ও সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে এ খাতের গুরুত্ব তুলে ধরা হয়।