প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ,...... বিস্তারিত »

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে...... বিস্তারিত »

তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপের পথে...... বিস্তারিত »

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন মালয়েশিয়ার সরকারপ্রধান।বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি...... বিস্তারিত »

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টার্কিশ...... বিস্তারিত »

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে নতুন সম্ভাবনা, প্রকল্পে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রকল্পটির গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার...... বিস্তারিত »

দুই মাসে দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।বৃহস্পতিবার বিকেলে...... বিস্তারিত »

ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সচিবালয়ে বৈঠক

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা উন্নত করতে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি...... বিস্তারিত »

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর বাণী

বিশ্ব শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাণী প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক বার্তায় দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, নৈতিক ও আধুনিক শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং পুষ্টি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। ৬ থেকে ৮...... বিস্তারিত »

ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের তীব্র যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।...... বিস্তারিত »